|
|
|
|
টেলিটক ও বিটিসিএল-এর কলচার্জ কমবেডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেছেন, টেলিটক ও বিটিসিএল ফোনের কলচার্জ আরো কমিয়ে আনা হবে। সারাদেশে পোস্ট অফিসের মাধ্যমে সরকার ই-ব্যাংকিং চালু করার উদ্যোগও গ্রহণ কারা হয়েছে। হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার মন্ত্রী জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন। |
|
|
ভারতের কৃষিতে মোবাইলের গুরুত্ব বাড়ছেকৃষির উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে ভারতে মোবাইল ফোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভারতের গবেষণা প্রতিষ্ঠান আইসিআরআইইআর তাদের একটি গবেষণা প্রতিবেদনে জানায়, ফসল, কীটনাশক ও পণ্যের দামের মতো তথ্য জানতে মোবাইল ফোন কৃষকদের সাহায্য করে। |
|
|
ভারতের সাথে এক বিলিয়ন ডলারের বাণিজ্য বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য এক বিলিয়ন ডলারে উন্নীত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য আরো সম্প্রসারণ করে বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্ব আরো সুদৃঢ় করা হবে। বৃহস্পতিবার রাজধনীর একটি হোটেলে ভারতীয় বাণিজ্য মেলা-২০১০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইবিসিসিআই এর সভাপতি আব্দুল মতলুব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ভারতের মেঘালয়ের মুখ্যমন্ত্রী ড. ডিডি লাপাং ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত |
|
|
রবিবার বড় শহরে ২২ টাকা দরে চাল বিক্রি শুরুরবিবার থেকে শহর গুলোতে সরকার ২২ টাকা দরে চাল বিক্রি শুরু করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান। শনিবার গোপালগঞ্জের কাশিয়ানীতে অমর একুশে উপলক্ষে আয়োজিত সুন্দর হস্তরেখা ও রচনা প্রতিযোগিতা এবং কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।
তিনি জানান, এভাবে আগামী ২/৩ মাসের মধ্যে চালের দাম কমে যাবে। তিনি হঠাৎ করে চালের দাম বেড়ে যাওয়ার জন্য মিল মালিকদের দোষারোপ করেন এবং যারা চাল গুদামজাত করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত |
|
|
নৌকায় বিশ্ব ভ্রমন!বিশ্ব ভ্রমণ শেষ করে ফ্রান্স পৌঁছে গিনেজ বুকে নাম লেখার জন্য পালতোলা নৌকায় যাত্রা শুরু করেছে ২৬ বছর বয়সী এক দুঃসাহসিক তরুন।
করেতা দেশাতেলের নামের এই তরুন সাভার থেকে যাত্রা শুরু করে মঙ্গলবার বিকেলে কুয়াকাটার পর্যটন কেন্দ্রে পৌঁছালে তাকে স্বাগত জানাতে সাংবাদিকদের ক্যামেরায় ফ্লাসের ঝলকানি ও উৎসুক মানুষের ঢল নামে সী-বিচ জুড়ে।
করেতা দেশাতেলের জন্ম ফ্রান্সের প্যারিসে। তার বাবা ইভা পেশায় একজন নোটারী আইনজীবী। ইউনিভার্সিটি অব ফ্রান্স থেকে জেনারেল ইঞ্জিনিয়ারিং-এ পড়াশুনা শেষ করেছেন তিনি। |
|
|
বাজেটের পূর্বেই সম্পদের হিসাব: অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন আগামী বাজেটের আগেই মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করা হবে । রোববার দ্বিতীয় পিআরএসপি'র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আমরা ২০০৯ সালেও হিসাব দিতে চেয়েছিলাম। কিন্তু তার কিছু দিন আগেই নির্বাচনের সময় সম্পদের হিসাব দাখিল করা হয়েছিলো। তাই আর দিইনি। তবে ২০১০ সালে হবে। প্রধান বিচারপতি ইতিমধ্যে বলেছেন, এতে বিচার বিভাগকেও সম্পৃক্ত করতে। আমরা সবাইকে নিয়ে আগামী বাজেটের আগেই সম্পদ বিবরণী প্রকাশ করবো।"
প্রতি বছর মন্ত্রী ও সংসদ সদ্যদের সম্পদের |
|
|
ভুটানকে ১৮টি পণ্যের শুল্ক সুবিধা বুধবার বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশ ভুটানের ১৮টি পণ্যে শুল্ক সুবিধা দেবে । আগামী ১ মাসের মধ্যে এ সুবিধা কার্যকর হবে।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)র ব্যবসায়ি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, ভুটান সফরে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভুটানকে ১৮টি পণ্যে শুল্ক সুবিধা দেয়ার বিষয়টি ১ জানুয়ারি থেকে কার্যকর করার কথা ছিল; কিন্তু ভুটান প্রথমে যে ১৮টি পণ্যের তালিকা দিয়েছিল পরে তারা সেখান থেকে ৮টি পণ্য প্রত্যাহার করে নতুন করে ৮টি পণ্য সংযুক্তির আবেদন জানায়। তাদের আবেদনের প্রেক্ষিতে |
|
|
বাণিজ্য মেলায় রেকর্ড পরিমান স্পট অর্ডারবাণিজ্য মন্ত্রী ফারুক খান ১৫ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সমাপনী আনুষ্ঠানে বলেন, প্রায় ২৫ কোটি টাকার স্পট অর্ডার পাওয়া গেছে। । তবে মেলা শেষে প্রায় ৩০ কোটি টাকা হবে বলে আশা করেন তিনি।
ফারুক খান বলেন, "গত এক বছরে দেশের ব্যবসায়ীরা বুঝতে পেরেছেন যে দেশে একটি ব্যবসা-বান্ধব সরকার এসেছে। দেশের প্রতিটি জেলায় মেলা হচ্ছে।" |
|
|
চালকের আসনে গ্রামীণ ফোন পুঁজিবাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসা টেলিকম গ্রামীণ ফোন গত কয়েক মাসে পুঁজিবাজারের উর্ধ্বগতির পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে । ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকও অনেকাংশেই নির্ভরশীল হয়ে পড়েছে এ কোম্পানির উপর। গ্রামীণ ফোনের শেয়ারের দর বাড়লেই সূচক বেড়েছে, কমলে প্রভাব পড়েছে।কোনো কোনো দিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমার পরও গ্রামীণ ফোনের শেয়ারের দর বৃদ্ধির পেয়েছে। |